নিজের ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

Kothaly

ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার নিয়ম

বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবনের পথ চলা যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণার ঝুঁকি। আজকাল ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ বা রকেট থেকে শুরু করে আমাদের যাবতীয় গোপনীয় মোবাইলের বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে —বর্তমান সময়ে এই সবই থাকে একটিমাত্র স্মার্টফোনে। একটি ছোট ভুলের কারণে মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে জমানো টাকা, মোবাইলে থাকা আপনার প্রাইভেট কিছু  কিংবা হাতছাড়া হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

প্রতারকেরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তাই আজকের এই কথালি ওয়েবসাইটের কথা দ্বারা আমরা সহজ ভাষায় আলোচনা করব কীভাবে কিছু সহজ নিয়ম মেনে চললে আপনি আপনার স্মার্টফোন, আপনার তথ্য, আপনার ডকুমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট  থেকে শুরু করে সব কিছু ১০০% নিরাপদ রাখতে পারবেন।

১. লিংকে ক্লিক করার আগে সতর্ক হোন (Phishing Trap)

এসএমএস (SMS), ইমেইল কিংবা মেসেঞ্জারে আমরা প্রায়ই বিভিন্ন অফারের লিংক পাই—যেমন: "ফ্রি রিচার্জ পান", "লটারিতে ল্যাপটপ জিতেছেন" কিংবা "ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করুন"।

  • সুরক্ষার উপায়: অচেনা বা সন্দেহজনক কোনো লিংকে কখনো ক্লিক করবেন না। ব্যাংক কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান কখনো মেসেজে লিংক পাঠিয়ে পাসওয়ার্ড বা পিন কোড জানতে চায় না।

২. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু রাখুন

পাসওয়ার্ড কতই না শক্ত হোক, তা হ্যাক হওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু আপনি যদি আপনার ব্যাংক অ্যাপ, জিমেইল এবং ফেসবুক অ্যাকাউন্টে Two-Factor Authentication (2FA) চালু রাখেন, তবে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। কারণ ঢুকতে গেলেই আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) বা সিকিউরিটি কোড আসবে।

৩. অ্যাপ ইনস্টল করার সময় বাড়তি নজর দিন

আমরা অনেক সময় গুগল প্লে স্টোরের বাইরে থেকেও বিভিন্ন সাইট থেকে 'APK' ফাইল ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করি। এই অ্যাপগুলোতে লুকানো 'মালওয়্যার' বা ভাইরাস থাকতে পারে, যা গোপনে আপনার ফোনের মেসেজ এবং ব্যাংকের তথ্য হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।

  • করণীয়: সবসময় অফিশিয়াল স্টোর (Google Play Store বা App Store) থেকেই অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ ইনস্টল করার সময় অতিরিক্ত পারমিশন (যেমন: কন্টাক্ট, গ্যালারি বা এসএমএস রিড করার অনুমতি) দিচ্ছে কি না খেয়াল রাখুন।

৪. পাবলিক ওয়াই-ফাই (Public Wi-Fi) ব্যবহারে সতর্কতা

রেস্টুরেন্ট, স্টেশন বা শপিংমলে থাকা ফ্রি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে কখনোই ব্যাংকিং লেনদেন বা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ইনপুট করবেন না। উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা বেশ দুর্বল থাকে এবং হ্যাকাররা সহজেই ওই নেটওয়ার্কে থাকা অন্যান্য ডিভাইসের ওপর নজরদারি চালাতে পারে।

৫. শক্ত পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক পিন ব্যবহার করুন

123456, password, কিংবা নিজের জন্মতারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা বন্ধ করুন। পাসওয়ার্ড তৈরি করার সময় বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (যেমন: @, #, $) মিলিয়ে তৈরি করুন। এছাড়া ব্যাংকিং অ্যাপগুলোতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

কথালির শেষ কথা

সাইবার থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্রতারকের হাত থেকে বাঁচার একমাত্র  আসল চাবিকাঠি হলো আপনার নিজস্ব সচেতনতা উপর নির্বর করে। যদি কোনো অ্যাপ বা বিশেষ কোনো অফার আপনার কাছে প্রয়োজনের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়, তবে সেখানেই আপনাকে সন্দেহের তালিকা তৈর করতে হবে সন্দেহ করতে নিশ্চয় কোনো ঝামেলা আছে। ওপরের এই কয়েকটি নিয়ম মেনে চললে আপনার ফোন এবং ব্যাংক একাউন্ট ডকুমেন্ট তথ্য সব কিছু সুরুক্ষা থাকবে।

Kothaly সাথেই থাকুন কথালি আপনাকে দিচ্ছে সফলতার নতুন পথ। 


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...